1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

দৌলতপুরে প্রকৃত ক্ষতিগ্রস্থ খামারী পাইনি সরকারী প্রণোদনা- পেলেন মসজিদের খাদেম,ঔষধ কোম্পানির সেল্সম্যান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান  দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে করোনাকালীন ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক দুগ্ধ খামারীদের জন্য বরাদ্দ হওয়া সরকারের প্রণোদনার প্রায় পৌনে ৩ কেটি টাকা হরিলুটের অভিযোগ পাওয়া গেছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ খামারীদের জন্য বরাদ্দ হওয়া এ অর্থ ক্ষতিগ্রস্থ খামারীদের না দিয়ে বিতরণ করা হয়েছে মসজিদের খাদেম, দৌলতপুর প্রাণী সম্পদ অফিসের গেট সংলগ্ন ঔষুধ ব্যবসায়ী ও দালাল চক্র, বিভিন্ন ঔষুধ কোম্পানী রিপ্রেজেন্টেটিভ এবং খামার নেই এমন ব্যক্তিদের মাঝে। এতে চরমভাবে ক্ষুব্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্থ ও বঞ্চিত দুগ্ধ খামারীরা।

প্রণোদনার অর্থ বঞ্চিত ক্ষতিগ্রস্থ খামারীদের অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, দৌলতপুরে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ছোট বড় দুগ্ধ খামারীদের জন্য বরাদ্দ হওয়া সরকারের প্রণোদনার ২ কোটি ৬৯ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ প্রান্তিক দুগ্ধ খামারীদেরকে না দিয়ে খামার নেই এমন ব্যক্তিদের দেওয়া হয়েছে। দুই তিন শ্রেণীতে ভাগ করে জনপ্রতি সর্বচ্চ ২০ হাজার এবং সর্বনিম্ন ১০ হাজার টাকা করে এ অর্থ দেওয়া হয়।

ক্ষতিগ্রস্থ খামারীদের প্রণোদনার আওতায় আনতে গত আগষ্ট মাসে দৌলতপুরের বিভিন্ন এলাকার ২৪৬৬ জনের নামের তালিকা প্রেরণ করে দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক। এ তালিকায় বাদ পড়ে ক্ষতিগ্রস্থ প্রান্তিক দুগ্ধ খামারী সহ বিভিন্ন খামারের নাম। আর এ তালিকা প্রস্তুত করতে সহায়তা নেওয়া হয় দৌলতপুর প্রাণী সম্পদ অফিসের সামনে গড়ে ওঠা দালাল চক্রের। তালিকা প্রস্তুত করার সময়ও ওই দালাল চক্র বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে অগ্রিম অর্থ হাতিয়ে নিয়ে খামার নেই এমন সব ব্যক্তিদের তালিকায় অন্তর্ভূক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছে এমন অভিযোগও রয়েছে। আর অভিযোগের সত্যতা মিলেছে বুধবার সরেজমিনে দৌলতপুর প্রাণী সম্পদ অফিসের গেট সংলগ্ন ঔষুধ ব্যবসায়ীদের সাথে কথা বলে। তারা জানান, পশু হাসপাতাল গেট সংলগ্ন ঔষুধ ব্যবসায়ী নুরু,নাহারুল, মসজিদের খাদেম তারিক সহ চা বিক্রেতা থেকে শুরু করে প্রতিটি দোকানদার খামারীদের জন্য বরাদ্দ হওয়া প্রণোদনার অর্থ পেয়েছেন।

উপজেলার তেলিগাংদিয়া গ্রামের দুগ্ধ খামারী আব্দুস সামাদ খান জানান, করোনায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হওয়া সত্বেও সরকারের দেওয়া প্রণোদনার অর্থ তিনি পাননি। দৌলতপুরের ২৫টির বেশী ছোট বড় দুগ্ধ খামার রয়েছে যারা সকলেই ক্ষতিগ্রস্থ। অথচ সরকারের প্রণোদনার টাকা তারা না পেয়ে যাদের খামার নেই, গরু, ছাগল, মুরগি কিছুই নেই তারা পেয়েছেন টাকা। প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মালেক এই অর্থ লুটপাটের সাথে জড়িত বলে অভিযোগ করেন।
একই অভিযোগ রয়েছে হরনিগাছী গ্রামের দুগ্ধ খামারী লালন, কায়ামারী গ্রামের দুলাল সরকার ও হোসেনাবাদ এলাকার মাসুম আলী সহ অনেকের।

তবে এমন অভিযোগ অস্বীকার করে দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক বলেছেন, এখানে কোন অনিয়মের সুযোগ নেই, ভোটার আইডি কার্ড দেখে তালিকা প্রস্তুত করা হয়েছে। আগষ্ট মাসে তালিকা যখন প্রস্তুত করা হয় তখন অনেকের খামারে গরু ছিল এখন নাও থাকতে পারে। যারা এ অর্থ পাইনি তারা অভিযোগ করতেই পারে। তিনি বলেন, দৌলতপুর উপজেলা থেকে আমরা সাড়ে ৭ হাজার জনের নামের তালিকা করে পাঠিয়েছিলাম তার মধ্য থেকে বাছাই করে ২৪৬৬ জন সরকারের প্রণোদনার আওতায় আসে।
সরকারের প্রণোদনার ২ কোটি ৬৯ লক্ষ টাকা ঢাকা থেকে মোবাইলে বিকাশে জিটুপির মাধ্যমে সরাসরি গ্রাহকদের হাতে আসে। এ প্রণোদনার অর্থ আগামী ৭ দিন পর্যন্ত দেয়া হবে।
এবিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, ক্ষতিগ্রস্থ প্রান্তিক খামারীরা সরকারী প্রণোদনার অর্থ পাইনি এমন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!