1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সড়কে প্রাণ গেল পৌর মেয়রের স্ত্রী-ছেলেসহ ৩ জনের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মেয়রসহ আরও বেশ কয়েকজন। তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কাইচাইল ইউনিয়নের কাইলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,নগরকান্দার পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) ও মেয়রের সঙ্গী কামাল হোসেন (২৭)।

স্থানীয়রা জানান, পারিবারিক কাজে ভাঙ্গায় যান মেয়র নিমাই চন্দ্র সরকার। সেখান থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে করে ফিরছিলেন। পথে রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দার কাইলার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। এতে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী ও সঙ্গী মারা যান। আহত অবস্থায় ছেলেকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!