সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

গাইবান্ধায় প্রেমের কারণে কিশোরীকে গলা কেটে হত্যা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার সাঘাটার ভরতখালীতে প্রেম করায় কলেজ পড়ুয়া মেয়েকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার ভরখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে। হত্যার শিকার আতিকা আকতার সুলতানা (১৭) ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামের আমিনুল ইসলাম কারীর মেয়ে।
স্থানীয়রা জানান, সুলতানা ও এক যুবকের প্রেম নিয়ে পরিবারের সদস্যদের সাথে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। প্রেমে বাঁধা দেওয়ায় ঘটনার দিন সুলতানার সাথে মা হামিদা বেগম ও ভাইয়ের ঝগড়া হয়। এরই এক পর্যায়ে সুলতানাকে ধারালো কোনো কিছু দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুলতানার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিকভাবে জানা গেছে, আতিকা’র প্রেমে বাঁধা দেয়ায় মা হামিদা বেগমের সাথে ঝগড়া হয়। এসময় কে বা কারা তাকে ধারালো কোনো কিছু দিয়ে গলায় আঘাত করলে তার মৃত্যু হয়। তদন্ত সাপেক্ষে হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft