1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সুইডেন যাচ্ছেন আগামীকাল

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিনদিনের দ্বিপক্ষীয় সফরে আগামীকাল মঙ্গলবার সুইডেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
স্ইুডেনে বাংলাদেশের কোন সরকার অথবা রাষ্ট্রপ্রধানের এটিই হবে প্রথম দ্বিপাক্ষিক সফর।
আজ এখানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, সফরকালে দুই নেতার শীর্ষ বৈঠক শেষে বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করে একটি যৌথ ইশতেহার কিংবা ঘোষণাপত্র সই হতে পারে।
আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদারে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এসবিবিসি) এবং নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই, ঢাকা) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
মাহমুদ আলী বলেন, এই সফর দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এজেন্ডা ২০৩০) অর্জন এবং দুই দেশের মধ্যে অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলার মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে ইউরোপ ও বৈশ্বিক পরিম-লে বাংলাদেশের ভাবমূির্ত আরও উজ্জ্বল হবে।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোকভেনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন এবং সুইডেনের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পৃথকভাবে সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত স্পিকার, বিচার ও অভিবাসন মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া শেখ হাসিনার সফরকালে সুইডিশ বিভিন্ন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন।
শেখ হাসিনা বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী সফরকালে ৪৭ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সুইডেনে তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে তিনি ১৬ জুন ঢাকার উদ্দেশ্যে স্টকহোম ত্যাগ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররারাষ্ট্র সচিব শহিদুল হক উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!