1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

‘জঙ্গি কথাবার্তা’ শোনার পর বিমানের রুট বদল

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

স্লোভেনিয়া থেকে যুক্তরাজ্যগামী একটি বিমানে জঙ্গি কার্যকলাপ নিয়ে সন্দেহজনক কথাবার্তা চলছে বলে পাইলটকে সতর্ক করার পর সেটিকে জরুরি অবতরণ করানো হয়।

ইজি-জেট সংস্থার ওই বিমানটি স্লোভেনিয়া থেকে লন্ডনের কাছে স্ট্যানস্টেড বিমানবন্দরে আসছিল, কিন্তু বিমানের ভেতরে তিনজন যাত্রী জঙ্গী কার্যকলাপ নিয়ে কথা বলছেন – এ নিয়ে আশঙ্কা তৈরি হওয়ার পর সেটিকে শনিবার জার্মানির কোলন-বন বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়।

ওই তিনজন ব্যক্তি ব্রিটেনের নাগরিক – তাদের আটক করার পর এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিমানের ১৫১ যাত্রীকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় – তিন ঘন্টার ওপর বন্ধ রাখা হয় বিমান চলাচল।

ওই তিনজন সন্দেহভাজন যাত্রীর মধ্যে একজনের একটি ব্যাকপ্যাক নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে পুলিশ উড়িয়ে দেয়।

কোলন বন বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, ”বিমানের ভেতরে যে সন্দেহজনক কথাবার্তা চলছে সে ব্যাপারে পাইলটকে জানানোর পর তিনি এখানে অনির্ধারিত অবতরণের সিদ্ধান্ত নেন।”

অবতরণের পর বিমানের সব যাত্রীকে আপদকালীন সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে একটি ট্রানজিট গেটে নিয়ে যাওয়া হয়।

কোলন পুলিশেরএক বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওই তিনজন যাত্রীর মধ্যে যে কথাবার্তা হচ্ছিল, সেটা শুনতে পেয়ে বিমানের অন্য যাত্রীরা বিমানকর্মীদের সে ব্যাপারে জানান।

‘জঙ্গী বিষয়বস্তু’ নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল বলে জানানো হলেওএ ব্যাপারে বিশদে কিছু ভেঙে বলা হয়নি।

ওই বিমানের একজন যাত্রী ড্যানিয়েল নুনান বিবিসিকে জানান, অবতরণের পর সশস্ত্র পুলিশ বিমানের ভেতর ঢোকে এবং সন্দেহভাজন যাত্রীদের দুজনকে সঙ্গে করে নিয়ে যায়।

তৃতীয়জন আপদকালীন সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেও পরে তাকেও টারম্যাক থেকে পুলিশ সরিয়ে নিয়ে যায়।

মি নুনান আরও বলেন যে বিমানের সব যাত্রীকেই পুলিশ জেরা করেছে। তবে বিমানের যাত্রীদের মালপত্রে বা বিমানের ভেতর পুলিশ কোনও বিস্ফোরক খুঁজে পায়নি।

জার্মানির ‘দ্য বিল্ড’ সংবাদপত্র জানিয়েছে আটক তিনজন ব্যক্তি লন্ডনের একটি সংস্থায় কাজ করেন ও তারা একটি বিজনেস ট্রিপ থেকে ফিরছিলেন।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!