1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

কওমি শিক্ষার উন্নয়নে সরকারি সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কওমি মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে আলেম-ওলামাদের আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা এবং এই লক্ষ্য অর্জন করতে হলে সমাজের কোন অংশকে পেছনে ফেলে রাখার সুযোগ নেই।’
আজ দুপুরে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে মাওলানা আশরাফ আলীর নেতৃত্বে কওমি মাদ্রাসার কয়েকজন শীর্ষস্থানীয় আলেম তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে একথা জানান।
শেখ হাসিনা বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় পড়াশুনা করে এবং তাদেরকে শিক্ষার মূল ধারায় নিয়ে আসতে হবে।
কওমি মাদ্রাসার চূড়ান্ত ডিগ্রিকে ¯œাতকোত্তর ডিগ্রির সমমানের স্বীকৃতি দেয়ার জন্য আলেমগণ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তারা বলেন, ‘এটি একটি যুগান্তকারী ও ঐতিহাসিক ঘটনা। ইতিহাসের পাতায় একথা সোনালী হরফে লেখা থাকবে।’
আলেমগণ দেশে ইসলামের বিকাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।
এ প্রসঙ্গে তারা রাজধানীর কাকরাইলে তাবলিগ জামায়াতের ‘মারকাজ’ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর জমি দেয়ার কথা উল্লেখ করেন।
তারা আরো বলেন, বঙ্গবন্ধু বিশ্ব ইজতেমার জন্য তুরাগ নদের তীরে জমি বরাদ্দ দিয়েছেন।
আলেমগণ বিশ্ব ইজতেমার জন্য ১৬০ একর জমি প্রদানসহ ইসলামের বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য শেখ হাসিনারও প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী সরকারের সন্ত্রাস বিরোধী প্রচারণায় অংশ নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!