1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পলাশবাড়ীতে দু’দিন ধরে নিখোঁজ মোস্তার মুখমন্ডল পোড়া অবস্থায় নদী থেকে লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলায় নিখোঁজ দুই সন্তানের জনক মোস্তা মিয়ার (৩৭) মুখমন্ডল পোড়া অবস্থায় দু’দিন পর করতোয়া নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গণকপাড়া করতোয়া নদীর অলির ঘাট নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মোস্তা মিয়া কিশোরগাড়ী ইউনিয়নের গণকপাড়া গ্রামের মৃত আব্দুস ছামাদ মিয়ার ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে মোস্তা মিয়া তার বাড়ী থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরাহাটে ফুপু আয়াতন বেগমের বাড়িতে বেড়াতে যান।

এরপর থেকে তিনি আর বাড়ীতে ফেরেননি। পরে নিখোঁজ মোস্তা মিয়াকে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে রোববার দুপুরে স্থানীয় লোকজন উপজেলার করতোয়া নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।

খবর পেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম মোস্তার লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠায়। পুলিশ নদী থেকে মোস্তার ভাসমান লাশ উদ্ধান করে থানায় নিয়ে আসে।

 এদিকে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু জানান, অজ্ঞাত দূবৃত্তরা মোস্তা মিয়াকে হত্যার পর কোন দাহ্য পদার্থ দিয়ে মুখমন্ডল পুড়িয়ে লাশ নদীতে ফেলেছে দেয় বলে ধারণা করা হচ্ছে। লাশ থানা পুলিশ হেফাজতে রয়েছে সোমবার ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে হত্যাকান্ডের ঘটনা উদঘাটনে পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!