1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

মাদারীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

 

জেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার মহিষেরচর এলাকার মওলা মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (২৭) ও কুলপদ্বী এলাকার আব্দুর রশিদ খানের ছেলে ইমান খান (৩৫)।
মাদারীপুর সদর মডেল থানার এসআই প্রদীপ কুমার মন্ডল জানান, রাজৈরের টেকেরহাট থেকে বরিশালগামী পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘাতক পিকআপ কিংবা চালককে আটক করতে পারেনি পুলিশ।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!