1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

দিনাজপুরে ৩৫৯৯ জন বীর মুক্তিযোদ্ধাকে ভাতা প্রদান

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

জেলায় ৩ হাজার ৫৯৯ জন বীর মুক্তিযোদ্ধাদের গত ১ বছরে ৪৩ কোটি ১৮ লক্ষ ৮০ হাজার টাকা ভাতা হিসেবে প্রদান করা হয়েছে।
দিনাজপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু জানান, জেলায় চলতি বছর শেষ জুন মাসের ভাতা মাস পূরনের পূর্বেই বীর মুক্তিযোদ্ধাদের নিজ নিজ হিসাব নম্বরে জমা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা তাদের নামে চলতি হিসাবে মাসের মুক্তিযোদ্ধা ভাতা আগামী ২০ জুনের মধ্যে পেয়ে যাবেন। চলতি জুন মাসে জেলার ৩৫৯৯ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ১০ হাজার টাকা করে মাসিক ভাতা হিসেবে ৩ কোটি ৫৯ লক্ষ ৯০ হাজার টাকা জমা দেয়া হয়েছে। গত ২০১৬-১৭ অর্থ বছরে জেলায় ৩৫৯৯ জন বীর মুক্তিযোদ্ধার জন্য মোট ৪৩ কোটি ১৮ লক্ষ ৮০ হাজার টাকা ভাতা প্রদান করা হয়।
জানা যায়, জেলায় নতুন করে আবেদন করা প্রায় সাড়ে ৮শ মুক্তিযোদ্ধার আবেদন সংশ্লিষ্ট উপজেলার মুক্তিযোদ্ধা তালিকা বাছাই কমিটি প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনকারী মুক্তিযোদ্ধাদের তথ্য ও তথ্যাবলী সম্বলিত অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। বাছাই কমিটির প্রতিবেদন অনুসারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এ ৮শ’ জনের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।
যাচাই-বাছাই ক্ষেত্রে যেসব মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা নয় বা ভুয়া তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তাদের বিষয়টিও বাছাই তালিকায় সুপারিশ সহকারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রেরিত হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে এবং তালিকা থেকে কর্তনের নির্দেশ দেয়া হবে এবং তারা ভাতা পাওয়া থেকে বাদ পড়বেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!