মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

গোবিন্দগঞ্জে ব্রীজের নিচ থেকে শ্রমিকের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজু মিয়া (৩০) নামে এক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯ জানুয়ারি শনিবার সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নুনদহ-জামালপুরহাট সড়কের ঢোকাডাঙ্গা বিলের ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাজু মিয়া উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পূর্ব সমস্ পাড়া গ্রামের মোজাম্মেল হক ওরফে বাদশা মিয়ার ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, শনিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তালুককানুপুর ইউনিয়নের নুনদহ-জামালপুর হাট সড়কের ঢোকাডাঙ্গা বিলের ব্রীজের নিচে রাজু মিয়ার মুখ মন্ডলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আফজাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। নিহতের পরিবার জানায়, নিহত শ্রমিক রাজু মিয়া শুক্রবার রাতে বালুয়াহাট জুম্মারঘরে সড়ক সম্প্রসারন কাজে নিয়জিত ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না কোম্পানীর বেইস ক্যাম্পে কাজ শেষে বাইসাইকেল যোগে বাড়ীর ফেরার উদ্দেশ্যে রওনা দিলে নিখোঁজ হয়। এর পরে সকালে পথে মধ্যে ঢোকাডাঙ্গা বিলের ব্রীজের নিচ থেকে তার রক্তাক্ত মৃত দেহ ও তার ব্যবহৃত বাইসাকেলটি উদ্ধার হয়। ধারন করা হচ্ছে, পূর্ব শক্রতার জের ধরে দুবৃর্ত্তরা রাজু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে লাশ ব্রীজের নিচে ফেলে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আমরা খবর পেয়ে নিহত রাজু মিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। হত্যাকারীদের শনাক্ত ও হত্যাকান্ডের কারন নির্নয় করতে পুলিশ জোর তৎপরতা শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft