1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে এক ইফতারের আয়োজন করেন।
ইফতারে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদক ও সাংবাদিক, সংবাদ সংস্থা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কবি, লেখক, গায়ক এবং ক্রীড়া ব্যক্তিত্বরা যোগ দেন।
প্রধানমন্ত্রী ইফতারে অংশগ্রহণকারী অতিথিদের জন্য সাজানো টেবিলে টেবিলে গিয়ে তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং খোঁজ-খবর নেন।
ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া, ১৫ আগস্টে নৃসংশ হত্যাকা-ে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শহীদদের এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক এমিরিটাস ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, বিচারপতি মেজবাহ উদ্দিন, এটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রফেসর ডা. মোদাচ্ছের আলী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ডা. রুহুল হক এমপি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কৃষিবিদ আমিরুল ইসলাম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহিলবাকী নদভী মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
পেশাজীবী সমন্বয়ক পরিষদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, আওয়ামী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, এফবিসিসিআই, বিজিএমইএ ও সেক্টরস কমান্ডার ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবন্দ ইফতারে উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!