1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

ঘৃণা-জনিত অপরাধের সংখ্যা বাড়ছে ব্রিটেনে

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

 

ম্যানচেস্টার এবং লন্ডনে হামলার পর থেকে ব্রিটেনে ঘৃণা-জনিত অপরাধ বা হেইট ক্রাইমের সংখ্যা বেড়েছে।

কর্তৃপক্ষ বলছে, অন্য ধর্ম, বর্ণ, বিশ্বাস বা জাতির লোকজনের ওপর এধরনের হামলা বেড়েছে উল্লেখযোগ্য সংখ্যায়, এবং খুব দ্রুত।

ম্যানচেস্টারের পুলিশ বলছে, গানের কনসার্টে গতমাসের বোমা হামলার পর থেকে এধরনের অপরাধের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে পড়েছে।

আর লন্ডনে মেয়রের অফিস থেকে বলা হয়েছে, লন্ডন ব্রিজ ও বরা মার্কেটে হামলার পর থেকে ঘৃণা-জনিত অপরাধের অভিযোগে কমপক্ষে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বলছে, হামলার পর থেকে ভিন্ন ধর্ম ও বিশ্বাসের লোকজনের বিশেষ করে অনেক মুসলিমের মধ্যে কিছুটা হলেও ভয়ভীতির সৃষ্টি হয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ড বলছে, এধরনের অপরাধ প্রতিরোধে শহরের রাস্তায় আরো বেশি সংখ্যক পুলিশ টহল দিচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় লোকজন উপাসনার জন্যে জড়ো হচ্ছে সেখানে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।

তবে এধরনের অনেক অপরাধের কথাই পুলিশের কাছ পর্যন্ত পৌঁছায় না। ঘৃণা-জনিত অপরাধের ঘটনা দেখলেই সেটা পুলিশকে তাড়াতাড়ি জানাতেও অনুরোধ করা হয়েছে।

লন্ডন হামলার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ এখনও বিভিন্ন স্থানে তাদের তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশ বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করার সন্দেহে তারা আরো দু’জনকে আটক করেছে।

গত সপ্তাহের হামলার সাথে জড়িত থাকার সন্দেহে আটক আরো পাঁচজন এখনও রয়েছে পুলিশের হেফাজতে।

হামলার ঘটনায় পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে। এর মধ্যে তারা নতুন কিছু তথ্য প্রকাশ করেছে।

পুলিশ বলছে, লন্ডন ব্রিজের তিনজন হামলাকারী প্রথমে সাড়ে সাত টনের একটি লরি ভাড়া করতে চেয়েছিলো। কিন্তু তাতে তারা ব্যর্থ হয় অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায়। পরে তারা এর চেয়েও ছোট একটি ভ্যান ভাড়া করে সেটা দিয়ে হামলা চালায়।

পুলিশ বলছে, ওই তিনজনের কাছে পেট্রোল বোমাও ছিলো।

এক সপ্তাহ আগে ৩রা জুন লন্ডন ব্রিজে ও বরা মার্কেটে চালানো হামলায় আটজন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!