1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

জেলার কলারোয়া থানায় ২০০২ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি খালিদ মঞ্জুরুল রোমেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

শুক্রবার ভোরের দিকে তাকে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা ইউনিয়নের পাঁচলিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

পরে শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন পিএসসি জানান, তার নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচলিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি খালিদ মঞ্জুরুল রোমেল (৩৮) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কাঁদই বাদলা গ্রামের মৃত এম এ গোফরানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মঞ্জুরুল নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় বিস্ফোরকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তাররকৃত আসামিকে সলঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতাল থেকে তাকে দেখে গাড়িবহর নিয়ে তিনি যশোরে যাচ্ছিলেন।

গাড়ির বহরটি সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া থানা সদরের বিএনপি অফিসের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিত আসামি হাবিবুর রহমানের নির্দেশে অন্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গাড়িবহরে গুলি চালায়। একই সাথে তাকে লক্ষ করে বোমা হামলা চালানো হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এ সময় সাবেক এমপি মুজিবুর রহমান ও কয়েকজন সাংবাদিক আহত হন।

এ ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে মামলাটি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এ মামলার প্রধান আসামি ছিলেন খালিদ মঞ্জুরুল রোমেল।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!