1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

সরকারকে একশ’ কোটি টাকার সম্পদ বুঝিয়ে দিয়েছেন মদন মোহন কলেজ অধ্যক্ষ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

 

সিলেট মদন মোহন কলেজ সরকারিকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় একশ‘ কোটি টাকা মূল্যের সম্পদ বুঝিয়ে দেয়া হয়েছে। কলেজ অধ্যক্ষ আজ বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে স্থাবর-অস্থাবর সম্পত্তি বুঝিয়ে দেন।
গত ২০১৬ সালে সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ সরকারিকরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শুরু হয় সরকারিকরণ প্রক্রিয়া। বৃহস্পতিবার ‘ডিড অব গিফট নিবন্ধন’ কার্যকরের মধ্য দিয়ে কলেজটি সম্পূর্ণভাবে সরকারের হাতে তুলে দেয়া হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি আবুল মাল আবদুল মুহিত এ সময় বলেন, বেসরকারিভাবে দীর্ঘদিন পরিচালিত হওয়ার পর গত বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কলেজের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে আসেন। তিনি কলেজটি সরকারিকরণের আশ^াস দেন। আজ এ কার্যক্রমের মধ্য দিয়ে এ কলেজের মালিক হয়ে গেছে সরকার। এখন থেকে কলেজের একাডেমিক উন্নয়ণ ও সরকারি সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
এর আগে কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল মাল আবদুল মুহিতের স্বাক্ষরের পর ডিড অব গিফট নিবন্ধন অর্থাৎ, কলেজের স্থাব-অস্থাবর সম্পত্তি দলিলমূলে সিলেট সদর সাব-রেজিস্ট্রার আবু বকরের কাছে হস্তান্তর করেন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।
কলেজ অধ্যক্ষ জানান, কলেজের ১ দশমিক ৫৩৮১ একর ভূমিসহ স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৮৩ কোটি টাকারও বেশি। অস্থাবর সম্পত্তিসহ প্রায় একশ’ কোটি টাকার সম্পত্তি আজ সরকারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তিনি কলেজটি সরকারিকরণের প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, প্রধান প্রকৌশলী আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!