1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বাংলাদেশি ব্যক্তির বিরুদ্ধে ৪৪ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ফেসবুকের মামলা

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৮৩ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশি এস কে শামসুল আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৫০ হাজার মার্কিন ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে।

ফেসবুকডটকমডটবিডি (facebook.com.bd) নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় আজ রবিবার তার বিরুদ্ধে ফেসবুকের পক্ষে নিয়োগকৃত আইনজীবী এস এম আরিফুল ইসলাম ঢাকা জেলা জজ আদালতে ট্রেডমার্ক অ্যাক্ট ৯৬ ও ৯৭ ধারায় এবং ফৌজধারি আইনের ১৫১ ধারায় ক্ষতিপূরণ চেয়ে এই মামলা দায়ের করেন।

একইসঙ্গে মামলায় ডোমেইনটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ‘ফেসবুকডটকমডটবিডি’ নামে একটি দেশি ডোমেইন খোলে। এরপর ওই ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে। তারপর এটি বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ পাঠান। নোটিশ পাঠালেও তারা ডোমেইনটি বন্ধ করেনি। বরং ডোমেইনটি বিক্রির জন্য ওই ব্যক্তি বিজ্ঞাপন দেন।

এর আগে ফেসবুকডটকমডটবিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় এস কে শামসুল আলমের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান ফেসবুক কর্তৃপক্ষ।

এ বিষয়ে আগামী ১ ডিসেম্বর ঢাকার জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরীর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!