1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

গাইবান্ধায় জেলা ব্রান্ডিং বিষয়ক কর্মশালা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে


গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা ব্রান্ডিং বিষয়ক এক কর্মশালা বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান।

জেলার ৭টি উপজেলার নির্বাহী অফিসার, জেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ ৫০ জন উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম টলস্টয়, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকী, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম প্রমুখ।

উল্লেখ্য, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের পরিণত করার লক্ষ্যে রূপকল্প ২০২১ এবং ২০৪১ সালের মধ্যে এদেশকে একটি সুখি ও সমৃদ্ধ দেশে রূপান্তরের জন্য রূপকল্প ২০৪১ প্রণয়ন করেছে। উক্ত রূপকল্প সমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজন দ্রুত এবং ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। এই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকে ত্বরান্বিত করতে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। বাংলাদেশের প্রতিটি জেলাই বিভিন্নভাবে স্বাতন্ত্রমন্ডিত ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময়। সেজন্য প্রত্যেক জেলাকে তার পণ্য, ঐতিহাসিক নিদর্শন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্টভাবে ব্রান্ডিংয়ের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!