1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

বিমান যাত্রায় মৃত্যু হলে ক্ষতিপূরণ নিশ্চিতে সংসদে বিল পাস

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

বিমান যাত্রায় মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৬০ হাজার ডলারের (১.৪ কোটি) ব্যবস্থা রেখে জাতীয় সংসদে মঙ্গলবার ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯) বিল ২০২০’ পাস হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বিলটি সংসদে উপস্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটি আইনে রূপান্তরিত হলে তা মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯ অনুযায়ী আকাশপথে যাত্রীর মৃত্যু ও আঘাত এবং ব্যাগেজ ও কার্গোর ক্ষতি ও হারানোর ক্ষেত্রে উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে সহায়তা করবে।

আকাশপথে যাত্রীদের অধিকার ও ক্ষতিপূরণ নিয়ে কাজ করা মন্ট্রিল কনভেনশনে স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। কিন্তু এ বিষয়ে বাংলাদেশে কোনো আইন ছিল না। আর আইন না থাকায় বাংলাদেশ কনভেনশন অনুযায়ী সুবিধা পেত না।

এখন মন্ট্রিল কনভেনশন অনুসমর্থন করে নতুন আইন প্রণয়ন করায় যাত্রীর মৃত্যু ও আঘাত এবং মালামাল হারানো বা নষ্ট হওয়ার ক্ষেত্রে যথাযথ ক্ষতিপূরণ পাওয়া সহজ হবে।

নতুন আইনে আকাশপথে পরিবহনের সময় যাত্রীর মৃত্যু বা আঘাতপ্রাপ্ত হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে এক লাখ ৬০ হাজার ডলার।

এছাড়া, ব্যাগেজ বিনষ্ট হলে প্রতি কেজিতে ৭০ ডলার এবং কার্গো পণ্য বিনষ্ট হলে প্রতি কেজিতে ২৭ ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

বিল অনুযায়ী, কোনো এয়ারলাইন্সের বিলের বিধান লঙ্ঘনের জন্য শাস্তি হবে সর্বোচ্চ ১০ বছরের জেল বা ১০০ কোটি টাকা জরিমানা।

সূত্র: ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft