1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

পলাশবাড়ী পৌর নির্বাচনে মোট ১১৭ প্রার্থীর মধ্যে এক মেয়রসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভার এই প্রথম পৌর নির্বাচন ১০ ডিসেম্বর সামনে রেখে ১৭ নভেম্বর মঙ্গলবার যাচাই-বাছাই পর্বে এক মেয়রসহ ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা যায়।
নির্বাচনে পৃথক তিন পদে মোট ১১৮ জন প্রার্থী স্ব-স্ব মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করেন। সর্বশেষ এক কাউন্সিলর প্রার্থী তার মনোনয়নপত্র দাখিল না করায় সর্বশেষ মোট মনোনয়নপত্রের সংখ্যা দাড়ায় ১১৭-এ। মেয়রের একটি পদের বিপরীতে দলীয় মনোনীত ও স্বতন্ত্রসহ ৬ জন, সাধারণ কাউন্সিলর (৯ ওয়ার্ডে) এক নারীসহ ৮৯ এবং সংরক্ষিত ৩ মহিলা কাউন্সিলর (৩ ওয়ার্ডে) ২২ জনসহ মোট ১১৭ জন।
গাইবান্ধা জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ১৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নানা ত্রুটি-বিচ্যুতির কারণে মেয়র পদের প্রার্থী আমিনুল ইসলাম দুদু, সংরক্ষিত মহিলা(১নং ওয়ার্ডে) কাউন্সিলর জাহানারা বেগম এবং সাধারন কাউন্সিলর (৩নং ওয়ার্ডে) আবু বকর সরকারের মনোনয়ন বাতিল করা হয়।
রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব জানান দেশের দ্বিতীয় বৃহত্তম পলাশবাড়ী উপজেলা সদর ৩নং পলাশবাড়ী ইউপি’র সমুদয় ১৯ গ্রামসহ পৃথক ৩ ইউনিয়ন এলাকার ২৪ গ্রাম নিয়ে পৌরসভা গঠিত হয়।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬’শ ২ জন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৩’শ ৩৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ২’শ ৬৮ জন। ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৪ নভেম্বর প্রতিক বরাদ্দ শেষে ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত পৃথক ১৫ ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম জানান তফসিল ভুক্ত দিনক্ষণের ধারাবাহিকতা পেরিয়ে ১০ ডিসেম্বর নির্বাচন অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে ইতোমধ্যেই প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু সুন্দর একটি নির্বাচন উপহার দেয়ার অপেক্ষায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft