গাইবান্ধার পলাশবাড়ীতে ওয়ারেন্টভূক্ত জিআর মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেনের নেতৃত্বে এসআই বুলবুল ও এএসআই রবিউলসহ পুলিশের একটি টিম ১৩ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর (চাটাইপাড়া) গ্রামে অভিযান চালিয়ে জিআর মামলার ৪ আসামীকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন, মনোহরপুর (চাটাইপাড়া) গ্রামের পরেশ উল্লাহ’র ছেলে আঃ সামাদ (৬০), আঃ সামাদের ছেলে গোলাম হোসেন (৩৫) ও আঃ ছাত্তার (৩০), একই গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী সালেমা বেগম (২৫)।
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের শনিবার দুপুরে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।