1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

ফলাফল মানতে পারেনি বলেই বিএনপি‘র নাশকতা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ফলাফল না মেনে নিতে পেরে বিএনপি রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দিয়ে নাশকতা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার ধানমন্ডির বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-১৮ উপনির্বাচনকে কেন্দ্র করে কিছু কথোপকথন পাওয়া গেছে। এতে শোনা যায়, ফলাফল মেনে নিতে পারেনি বলেই বিএনপি এমনটি করেছে। যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছে। তাদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসনীয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে ৯ টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর থেকে আওয়ামী লীগের নেতারা এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি জড়িত বলে অভিযোগ করে আসছেন। অন্যদিকে নাশকতা যারা করছে তাদের সঙ্গে বিএনপির কোনো যোগসূত্র নাই বলে দাবি করেছেন বিএনপির নেতারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft