1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

ধর্ষণের ভিডিও ধারণ করে হুমকি, অতপর…….

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৯ বার পড়া হয়েছে

ধর্ষণের ভিডিও প্রচারের হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ফেনীর ছাগলনাইয়ায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার উত্তর সতর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চাঁদগাজী ইউনিয়নের উত্তর সতর গ্রামের মীর হোসেন পাটোয়ারীর ছেলে মো. মমিন হোসেন পাটোয়ারী ও মো. আনোয়ার হোসেন এবং একই গ্রামের বাহার উদ্দিনের স্ত্রী রেহানা আক্তার।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলায় বলা হয়, স্থানীয় চাঁদগাজী বাজারে একটি দোকান চালান মোমিন। দোকানে কেনাকাটা করতে গিয়ে করতে গিয়ে ওই নারীর সঙ্গে মোমিনের পরিচয় হয়। একপর্যায়ে মোমিন ওই নারীর পাকিস্তান প্রবাসী স্বামীর মৃতুর খবর জানতে পেরে গত জুলাই মাসের শুরুতে বিয়ের প্রস্তাব দেয়। এরপর মোমেন কথা বলার জন্য তার ভাবী রেহানা বেগমের বাসায় ওই নারীকে নিয়ে যায় এবং ভাবির সহযোগীতায় তাকে ধর্ষণ করে।

এরপর গত ৩০ অক্টোবর ওই নারীকে ভাবী রেহানার বাসায় ডেকে নিয়ে ফের ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের হুমকি দিয়ে ওই নারীর কাছ থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা আদায় করে এবং বিয়ে করবে না বলে জানায়।

পরে ওই নারী ধর্ষণ, স্বর্ণালঙ্কার ও টাকা নেওয়া এবং ভিডিও ধারণের বিষয়টি মোমিনের বড় ভাই আনোয়ার হোসেন পাটোয়ারীকে জানালে তিনি কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেন। পরে গত ৫ নভেম্বর ওই নারীকে রেহানার বাসায় ডেকে নিয়ে মারধর করা হয় বলে মামলার বরাতে জানায় পুলিশ।

পরিদর্শক মাহবুবুর রহমান জানান, যে মোবাইল ফোনে ভিডিওটি ধারণ করা হয়েছে সেটি জব্দ এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft