1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৫

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

কাশ্মিরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গুলিবিনিময়ে উভয় দেশের প্রায় ১৫ জন নিহত হয়েছেন। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

আজ শুক্রবার ভারত দাবি করেছে, পাকিস্তানি গোলাবর্ষণের ফলে তাদের নিরাপত্তাবাহিনীর অন্তত চারজন সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাল্টা গুলিতে পাকিস্তানের অন্তত ৮ সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় গুলিতে এক বেসামরিক নিহত ও অপর তিনজন আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, নিরাপত্তাবাহিনীর অন্তত চারজন সদস্য শুক্রবার পাকিস্তানি সেনাদের একাধিক অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ছোড়া গোলায় নিহত হয়েছে। নিহতদের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এর একজন সাব-ইন্সপেক্টর রয়েছেন।

ভারতীয় কর্মকর্তারা জানান, পাকিস্তানের সেনাবাহিনীর ছোড়া গোলায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গুরেজ সেক্টর থেকে উরি সেক্টরের একাধিক স্থানে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএনআইকে ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, ভারতের ছোড়া পাল্টা গুলিতে পাকিস্তানের অন্তত ৮ সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) দুই থেকে তিনজন কমান্ডার রয়েছেন।

ওই সূত্র আরও জানায়, ভারতীয় সেনাদের গোলায় আরও ১০-১৫ জন পাকিস্তানি সেনা আহত হয়েছে। বেশ কয়েকটি সেনা বাংকার ও লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে।পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের বিবৃতির বরাতে জানিয়েছে, ভারতীয় সেনাদের ছোড়া গোলায় এক পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত ও দুই নারীসহ তিনজন আহত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft