1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

বাল্যবিয়ের দায়ে বর-কনের বাবাকে জরিমানা, কাজীর জেল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের হানায় পণ্ড হয়েছে বাল্য বিয়ে। এ সময় বাল্য বিয়ে পড়ানোর চেষ্টা করার অপরাধে কাজী রফিকুল ইসলামকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বর ও কনের বাবাকে ১৫শ করে টাকা জরিমানা ছাড়াও ৩শ টাকার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় বর ও কনের অভিভাবকদের।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা এই দন্ডাদেশ দেন। বৃহস্পতিবার রাত ১১টার সময় বকশীগঞ্জ পৌর শহরের মাষ্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। কাজী রফিকুল ইসলাম মাষ্টারবাড়ী এলাকায় মরহুম ইন্তাজ আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বকশীগঞ্জ পৌরসভার মেষেরচর গ্রামের রাজু আহাম্মেদের ছেলে রাসেল মিয়া ও নিলক্ষিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রী ইতি বেগমের বিবাহের আয়োজন করে কাজীর বাড়ী পৌর শহরের মাষ্টার বাড়ীতে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিয়ে বাড়ীতে হানা দিয়ে বাল্য বিয়ে পন্ড করে দেন। এ সময়ে বিয়ের পড়ানোর সময় কাজী রফিকুল ইসলামকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দন্ডাদেশ প্রাপ্ত কাজী রফিকুল ইসলামকে আজ শুক্রবার জামালপুর কারাগারে প্রেরণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার দাবি, বাল্যবিবাহ নিরোধকল্পে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। মুজিব শতবর্ষে আমরা একসাথে অঙ্গীকারবদ্ধ হয়ে বকশীগঞ্জ উপজেলাকে শতভাগ বাল্যবিবাহ মুক্ত করার লক্ষে যেখানেই বাল্যবিবাহ সেখানেই প্রতিরোধ করা হয়। আর কোন মেয়ে শিশুকে যেন বাল্যবিবাহের কালো থাবা গ্রাস করতে না পারে সেজন্য সবাই মিলে এক হয়ে কাজ করার আহবানও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft