1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নড়াইলে ভূয়া ডিজি এফআই কর্মকর্তা আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

 

নড়াইল সিআইডি পুলিশ অভিযান চালিয়ে খন্দকার ওবায়দুর রহমান চুন্নু ওরফে জীবন চৌধুরী (৫০) নামে এক ভূয়া ডিজিএফআই কর্মকর্তাকে রাজবাড়ি থেকে গ্রেফতার করেছে।

এ সময় তার কাছ থেকে ডিজিএফআই’র একটি অবৈধ ওয়াকিটকি,ভূয়া পরিচয়পত্র, ৫টি মোবাইল ফোন, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীর ৮টি সীম এবং সেনাবাহিনীর পোষাকের কাপড় দিয়ে তৈরি একটি ব্যাগ উদ্ধার করা হয়।

এছাড়া ওবায়দুর রহমান চুন্নুর মা মরিয়ম বেগমকে পুলিশ গ্রেফতার করেছে। নড়াইল সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা সিআইডি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতার হওয়া ওবায়দুর রহমান চুন্নু ওরফে জীবন চৌধুরী রাজবাড়ি জেলার কালুখালি থানার রুপসা গ্রামের বাসিন্দা। সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, গ্রেফতার হওয়া ভূয়া ডিজিএফআই কর্মকর্তা ওবায়দুর রহমান চুন্নু ওরফে জীবন চৌধুরীর নামে সাড়ে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ অক্টোবরনড়াইলের লোহাগড়া থানায় দন্ডবিধির ৪০৬/৪২০/৪৬৮/৪৭১ ধারায় একটি মামলা দায়ের হয়।

এ মামলায় ওবায়দুরের স্ত্রী মিনু চৌধুরী এবং মা মরিয়ম বেগমকে আসামি করা হয়। মামলার বাদি বাকা গ্রামের ফিরোজ মোল্যা এজাহারে উল্লেখ করেন ওবায়দুর রহমান চুন্নু ওরফে জীবন চৌধুরী লক্ষীপাশাস্থ তার ভ্যান সাইকেলের গ্যারেজে এসে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা এবং তার পোষ্টিং নড়াইলে বলে জানায়।

তিনি আরো বলে সেনাবাহিনীর এমইএস সিভিল শাখায় চাকুরি দিতে পারে। উক্ত চাকুরি পেতে তাকে ১২ লাখ টাকা দিতে হবে বলে জানায়।চাকুরির প্রলোভন দিয়ে সে বিভিন্ন সময়ে ফিরোজ মোল্যাসহ বিল্লু মঙ্গল রায়,তরিকুল ইসলাম এবং সিরাজুল ইসলামের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে সাড়ে ২৯ লাখ
টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়ে ভূয়া নিয়োগপত্র প্রদান করে।মামলাটি সিআইডিতে হস্তান্তরের পর সিআইডি পুলিশের একটি দল গত ১১ নভেম্বর ভোরে রাজবাড়ি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার আসামি ওবায়দুর ও তার মাকে গ্রেফতার করে।

অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আরো জানান,ওবায়দুর একজন পেশাদার প্রতারক।তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft