1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

রাজধানীতে আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

রাজধানীতে আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এনিয়ে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে ৭টি বাসে আগুন দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫টার মধ্যে এসব ঘটনা ঘটে।

সর্বশেষ বিকাল ৪টা ৩২ মিনিটে রাজধানীর প্রগতি সরণীর বাড়িধারা এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, কয়েকটি জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, এসব ঘটনা নির্বাচন কেন্দ্রিক। ওই এলাকাগুলোতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জানান,বংশাল, শাহবাগ, মতিঝিল, খিলগাঁও, সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে, গুলিস্তান জিরো পয়েন্টে মোট ৭টি বাসে আগুন দেয়া হয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে আমাদের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়েছেন। কেউ হতাহত হননি। যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের একটি গাড়িও আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft