1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিবাদে অভিভাবকদের শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও মানববন্ধনের কর্মসূচি পালিত করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতনে শিক্ষার্থীদের মাসিক বেতনসহ অন্যান্য ফি আদায় করা হচ্ছে

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে নানা কৌশলে মাসিক বেতনসহ অন্যান্য ফি আদায় করা হচ্ছে। প্রতিবাদে বিক্ষুব্ধ অভিভাবকরা ১১ নভেম্বর (বুধবার) ওই শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করে এবং সম্মুখ সড়কে এক মানববন্ধনের কর্মসূচী পালনসহ প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দীপক কুমার পাল, মিহির ঘোষ, অ্যাড. রাবেয়া শিকদার মুক্তা, মাসুদুল ইসলাম সাগর, নুর মোহাম্মদ বাবু, অ্যাড. রেজাউল করিম, মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালীন সময়ে সরকারের ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি আদায়ে যে নির্দেশনা দেয়া হয়েছে, তা উপেক্ষা করে বিভিন্ন কৌশলে আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকা সত্ত্বেও নিজেদের ইচ্ছেমতো মার্চ মাস থেকে বকেয়া বেতন ও অন্যান্য ফি আদায় করছে। তারা দাবি জানান, বকেয়া বেতন সরকারি নির্দেশনা মোতাবেক অবিভাবকদের মতামতের ভিত্তিতে বেতন ও অন্যান্য ফি আদায় করতে হবে। ইতোপূর্বে যেসব অভিভাবকদের কাছ থেকে নির্ধারিত বেতন আদায় করেছে তা সমন্বয় করতে হবে। অতিরিক্ত ফি আদায় করা যাবে না। স্কুল কর্তৃপক্ষকে অতিসত্বর এ বিষয়ে ঘোষণা দেয়ার জন্য আহ্বান জানান।
এব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসান হাবীব বলেন, সরকার আমাদেরকে বেতন নিতেও বলেনি। আবার নিষেধও করেনি। যদি কোন সরকারি নির্দেশনা আসে তাহলে আমরা অভিভাবকদের দাবি মোতাবেক বেতনের কিছু অংশ কমানোর জন্য গভর্ণিংবডির সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft