1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

বিয়ে করতে এসে রাস্তা থেকেই পালালো বর!

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে রাস্তা থেকেই পালিয়ে গেলেন বরযাত্রীসহ বর। তবে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার রাতে বাল্যবিয়ে প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলীসহ থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি বলেন, বরপক্ষের লোকজন আগেই প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে রাস্তা থেকে পালিয়ে গেছে। এ কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনেপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করে মুচলেকা লিখে নেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার ধামাচামা গ্রামের আব্দুল রশিদের মেয়ে সোনাহাটা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পলি খাতুনের বিয়ে ঠিক হয় বগুড়ার গাবতলি উপজেলার পলাশবাড়ি গ্রামে। বৃহস্পতিবার রাত আটটায় তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সেই হিসেবে কনেপক্ষের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। এ সময় উপজেলা প্রশাসন খবর পেয়ে উপস্থিত হয় বিয়ে বাড়িতে।

মুহূর্তের মধ্যে এ খবরটি ছড়িয়ে পড়ে চারিদিকে। সংবাদ পেয়ে রাস্তা থেকে বর ও তার পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনেপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একই সঙ্গে বাল্যবিয়ে না দেওয়ার শর্তে কনেপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft