বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন
অপ্রধান শস্য প্রকল্পের আওতায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ন শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বিআরডিবি’র সারাদেশে ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী বিআরডিবি কার্যালয় থেকে ৪০ জন সুবিধাভোগীর মাঝে এসব বীজ বিতরণ হয়।
এসময় পলাশবাড়ী ইউসিসিএ লিমিটেড সভাপতি আতোয়ার রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসানুজ্জামান, সদস্য উম্মে হানি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলার বিআরডিবি জুনিয়র অফিসার ফিরোজ।