1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সিলেটের এক যুবক। তবে প্রকাশ্যে কেন আত্মহত্যার ঘটনা ঘটালেন তারও কিছুটা ইঙ্গিত জানিয়ে গেছেন ফেসবুকের এক স্ট্যাটাসে।

বুধবার রাত ৯টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার আলমপুরস্থ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে নিহত আলহাজ উদ্দিন (১৯)। তিনি গত বছর আলমপুরস্থ সিলেট সরকারি কারিগরি ইন্সটিটিউট থেকে এসএসসি পাস করেন।

তবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার প্রায় ঘণ্টাখানিক আগে একটা মেয়েকে দায়ী করে যুবকটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন। কিন্তু মেয়েটির পরিচয় পাওয়া না গেলেও যুবকের সঙ্গে একটা ছবি মিলেছে।

মেয়েটির ছবি সংযুক্ত ফেসবুক পোস্টে তিনি লিখেছেন– ‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সব কিছু দিয়ে তাদের পেতে চায়। আর আমি কোনোভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না ঠকে যাবে।’

এ স্ট্যাটার্স দেয়ার প্রায় ঘণ্টা সময় পর লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আলহাজ উদ্দিন।

অনেকে যুবকের এ আত্মহত্যার ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিহতের চাচা আফজল হোসেন জানান, রাতে বাসায় নিহত আলহাজের মা ও বোন ছিলেন। ছেলেটি তার মাকে চা বানানোর কথা বলে রুমে চলে যায়। রুমের ভেতরে সাউন্ডবক্স দিয়ে গান বাজিয়ে আত্মহত্যা করায় কেউ কিছু বুঝেননি।

আত্মহত্যার কারণ তিনি বলতে চাননি। তবে ফেসবুক লাইভে ‘তুমি সুখে থাকো’ এ কথা বলে আত্মহত্যা করেছে, এমনটি নিহত আলহাজের চাচার দাবি।

এদিকে ফেসবুক কর্তৃপক্ষ আত্মহত্যার লাইভ দৃশ্যটি তাৎক্ষণিক সরিয়ে নিয়েছে। তবে কয়েকজন ভিউয়ার্স জানিয়েছেন– আত্মহত্যার লাইভ চলাকালে সাউন্ডবক্সে গান বাজতে শুনতে পেয়েছেন তারা।

এ বিষয়ে সিলেট মোগলাবাজার থানার ওসি সাহাবুল ইসলাম জানান, ফেসবুক লাইভে এসে এক যুবক আত্মহত্যা করেছেন। প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft