1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্প শিবিরের মামলা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শিবির জর্জিয়ার কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করার আবেদন করেছে। খবর বিবিসির।

জর্জিয়া একটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্য যেটিতে এখনো কোন প্রার্থী জিততে পারেন, তা ধারণা করা যায়নি।

মামলায় অভিযোগ তোলা হয় যে, রিপাবলিকান একজন পর্যবেক্ষক চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তুপে একজন ভোট গণনা কর্মীকে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসা ৫৩টি পোস্টাল ব্যালট যুক্ত করতে দেখেছেন। জর্জিয়ায় ভোটের দিন সন্ধ্যা ৭টার আগে পোস্টাল ভোট র্নিধারিত স্থানে পৌঁছানোর নিয়ম।

গুরুত্বপূর্ণ চতুর্থ অঙ্গরাজ্য হিসেবে জর্জিয়ায় আইনি পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যেসব জায়গায় ব্যালটে ‘প্রতারণা’ হয়েছে, সেসব জায়গায় ভোট গণনা থামানো হবে বলে অঙ্গীকার করেছেন তিনি। তবে তার দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি ট্রাম্প।

মিশিগানে ট্রাম্প শিবির ব্যালট গণনা বন্ধ করতে মামলা করেছে। ওই রাজ্যে সামান্য ব্যবধানে বাইডেন জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

পেনসিলভানিয়ায় ভোটের দিনের তিনদিন পরে আসা পোস্টাল ব্যালট গণনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছে রিপাবলিকানরা। ওই রাজ্যে এখনো লাখ লাখ ভোট গণনা করা বাকি।

উইসকনসিনে প্রেসিডেন্টের শিবির ‘মঙ্গলবারে দেখতে পাওয়া অস্বাভাবিকতার ভিত্তিতে’ ভোট পুনর্গণনার আবেদন করেছে।

সূত্র: ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft