1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

দীর্ঘ প্রতিক্ষার পর পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচন আগামী ১০ ডিসেম্বর

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩০ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গাইবান্ধার পলাশবাড়ী পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ৩ নভেম্বর সোমবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর পলাশবাড়ী পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পলাশবাড়ী পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা গেছে, এ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে। নির্দলীয় বা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগও উম্মুক্ত রাখা হয়েছে। পৌর নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন এবং দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় এ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি তাদের শক্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে নির্বাচন কমিশনে নিবন্ধিত সব দল মেয়র পদে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে।
ঘোষিত পৌর নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই চলবে ১৭ নভেম্বর। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর।
উল্লেখ্য, ২০০১ সালে পলাশবাড়ী পৌরসভা ঘোষণা করা হয়। এরপর সীমানা, মামলা ও আইনি জটিলতায় দীর্ঘ ১৯ বছর পৌরসভা বাস্তবায়ন স্থগিত থাকে। সকল জল্পনাকল্পনা ও আইনি জটিলতা কাটিয়ে অবশেষে এ বছরের শুরুতে পৌরসভা বাস্তবায়ন করে পৌর প্রশাসক নিযুক্ত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী বাস্তবায়নকৃত এ পৌরসভার ১০ ডিসেম্বর প্রথম ভোটযুদ্ধ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১০ ডিসেম্বরে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ পৌরসভাটির পৌর মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর নির্বাচিত হবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft