গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের তালিকাভূক্তি করণের লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৩১ অক্টোবর (শনিবার) বিকেল ৩টা থেকে বিরতিহীন সন্ধা নাগাদ উপজেলা সাব-রেজিস্টার কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য পৌর মেয়র মনোনয়ন প্রত্যাশীসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বৈঠকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি পলাশবাড়ী পৌর প্রশাসক আবু বকর প্রধানের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাথেন।
বর্ধিত সভায় সবার সিদ্ধান্তক্রমে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভোট বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির উপ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্যাহেল কাফি মন্ডলের নাম প্রস্তাব করে কেন্দ্রে প্রেরণ করা হয়।