1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়ল বহুতল ভবন, নিহত ২৪

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে অন্তত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮০৪ জন।

শুক্রবার রাতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে ভয়াবহ এই ভূমিকম্পের চিত্র উঠে এসেছে ভিডিওতে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শক্তিশালী ওই ভূমিকম্পের আঘাতে মুহূর্তের মধ্যে বহুতল একটি ভবন গুড়িয়ে গেল।

এদিকে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের মধ্যে ৪৩৫ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৫ জন রয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)।

তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ৬.৬ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ২৯৬ বার হয়েছে আফটারশক। তার মধ্যে ২৭টি ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর ওপরে।

ভূমিকম্পে ১৭টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোতে আটকা পড়াদের উদ্ধার করছে উদ্ধারকারী দলগুলো। ইতোমধ্যে ৪টি ভবনের উদ্ধারকাজ শেষ হয়েছে। বাকি ১৩টিতে উদ্ধারকাজ চলছে।

ইজমিরের গভর্নর ইয়াবুজ সেলিম জানিয়েছেন ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে স্বল্প মাত্রার সুনামির সৃষ্টি হয়। লোকালয়ে ঢুকে পড়ে পানির স্রোত।

ভূমিকম্পের পর ১ হাজার ২২৭টি উদ্ধারকারী দল মাঠে নেমেছে। তারা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। ৪৭৫টি অ্যাম্বুলেন্স ও গাড়ি উদ্ধারকাজে ব্যবহৃত হচ্ছে। ৪ হাজার উদ্ধারকর্মী কাজ করে যাচ্ছেন। তাদের সঙ্গে আছে ২০টি স্নিফার কুকুর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft