1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

যশোর ও লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ৪ আরোহী নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সেই সাথে লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন।

যশোর: ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কে শুক্রবার দুপুর ১টার দিকে বল্লা গ্রামের বালিগাদায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিকরগাছার দিঘড়ী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯) এবং একই উপজেলার শিত্তরদাহ গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০)। তাদের মধ্যে নয়ন সদ্য সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন। তিনি দুই মাস প্রশিক্ষণ শেষে বাড়ি এসেছিলেন।

আহতরা হলেন বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেন ও আজিম উদ্দীনের ছেলে নাইম হোসেন।

শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, বিপরীতমুখী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আহত আক্তারুল ও রাব্বিকে যশোর হাসপাতালে ভর্তি এবং নাইমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘দ্রুত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

লক্ষ্মীপুর: শুক্রবার বিকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সজল মজুমদার ও লক্ষণ চন্দ্র মজুমদার নামে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত এবং আহত হন অটোচালকসহ দুজন।

নিহত সজল ও লক্ষণ যথাক্রমে পার্শ্ববর্তী পার্বতীনগর ইউনিয়নের নাপিত বাড়ির নারায়ণ চন্দ্র ও চিত্র চন্দ্র মজুমদারের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী সজল ও লক্ষণ। পথে সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল ও অটোরিকশাটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। সেই সাথে দুজন আহত হন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সূত্র- ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft