1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৩ বার পড়া হয়েছে

ফেনীর দাগনভূঞা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে দাগনভূঞা উপজেলার বসুরহাট রোড়ের উত্তর গনিপুর এলাকায় লাল মসজিদের সামনে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মো. জাকারিয়া ও আইনুল হক নিহত হন। আহত হন আরও তিন যাত্রী।

জাকারিয়া সিরাজগঞ্জের ফুলবাড়ি থানার মো. সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার আটপাড়া থানার নবাবপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বসুরহাট রোডে লাল মসজিদের কাছে ড্রিমলাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত তিনজনকে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফেনী জেনারেল হসপাতালে পাঠানো হয়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করেছে।

অপরদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দাগনভূঞায় মোটরসাইকেলের চাপায় বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নতুন পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেলচালক আবদুর রব (৭৬) এতিমখানা বাজার এলাকার সাইকেল-রিকশা গ্যারেজের মালিক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবদুর রব রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। নতুন পোল এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রবকে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন।

দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft