1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

বাসে কিশোরীকে গণধর্ষণ; গ্রেপ্তার ৩

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

 

পাঁচ বছর পর ফের ফিরে এল নির্ভয়া কাণ্ডের স্মৃতি৷ এবার তামিলনাড়ুর সালেমে বাসের মধ্যে গণধর্ষণের শিকার এক কিশোরী৷ ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

জানা গিয়েছে, সোমবার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বছর পনেরোর মেয়েটি৷ রাস্তায় উদ্দেশ্যেহীনভাবে এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছিল সে৷ দুপুরে একটি বাসে উঠে পড়ে সে৷ গভীর রাত পর্যন্ত সেই বাসে চেপেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় মেয়েটি৷ বাসে দীর্ঘক্ষণ থাকার সুবাদে ওই মেয়েটির সঙ্গে ভাব জমায় দুই চালক মনিভান্নান, মুরুগান ও কডাক্টর পেরুমল৷ শেষপর্যন্ত রাতে সালেমের গ্রামের রাস্তায় বাস থামিয়ে ওই তিনজন পালা করে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ৷

গভীর রাতে মেয়েটির কান্না শুনতে পান গ্রামবাসীরা৷ খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ৷ ধরা পড়ে তিন অভিযুক্ত৷ ধৃতদের জেরা করছে পুলিশ৷ জানা গিয়েছে, আরও একজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ সেই ব্যক্তি ধর্ষণে সঙ্গে জড়িত না থাকলেও, গোটা ঘটনায় যুক্ত৷ এদিকে মেয়েটি উদ্ধারের পর, হাসপাতালে পাঠানো হয়৷ পরে তোলা হল চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনেও৷

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে পকসো, তফশিলি জাতি-উপজাতিভুক্ত মানুষদের ওপর অত্যাচার প্রতিরোধ আইন-সহ মোট ৯টি ধারায় মামলা রুজু করা হয়েছে৷

প্রসঙ্গত, ঠিক পাঁচ বছর আগে, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন এক ছাত্রী৷ ঘটনার দেশজুড়ে শোরগোল পড়ে যায়৷ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ বিচার চলাকালীন তিহার জেলে আত্মঘাতী হয় এক অভিযুক্ত৷ আর একজন নাবালক হওয়ায়, তার বিচার হয় জুভেলাইন আদালতে৷ বাকি চারজনকে ফাঁসির সাজা শোনায় দিল্লির ফার্স্ট ট্র্যাক আদালত৷ পরে সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেন অভিযুক্তদের আইনজীবীরা৷ কিন্ত দিল্লি হাইকোর্টে ফাঁসি সাজা বহাল রাখলে, মামলা হয় সুপ্রিম কোর্টে৷ সম্প্রতি শীর্ষ আদালতও অভিযুক্তদের মৃত্যুদণ্ডের সাজাই বহাল রেখেছে৷ সূত্র-সংবাদ প্রতিদিন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!