1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

কক্সবাজারে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩২ বার পড়া হয়েছে

কক্সবাজারের পেকুয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং নারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকালে দিকে পেকুয়া সদরের নন্দিরপাড়া স্টেশন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে আমিনুল কবির (২৮), একই এলাকার ছৈয়দ আলমের ছেলে আক্কাস (৩৩), বড়ঘোপ ইউনিয়নের গোলজার পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে দিদারুল ইসলাম (২৮) ও পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরী পাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে সিএনজি চালক আবু তালেব (৩৮)।

এ ঘটনায় আহতরা হলেন- কুতুবদিয়া এলাকার আক্কাস উদ্দিনের মেয়ে সোনিয়া আকতার (১৭) এবং একই ইউনিয়নের বাহার উল্লাহর ছেলে নেজাম উদ্দিন (৩০)। তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া মরংঘোনা বালু মহাল থেকে বালু ভর্তি দ্রুতগামী একটি মিনি ট্রাক (ডাম্পার) পেকুয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মূখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।

রুবেল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বালু ভর্তি একটি মিনি ট্রাক মগনামা থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী সিএজিটি ধুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে সিএনজিতে থাকা যাত্রীদের উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নিয়ে আসে।

এদিকে, খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নিয়ে যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুদার বলেন, ‘দুর্ঘটনা কবলিত মিনি ট্রাক (ডাম্পার) ও সিএনজি অটো রিকশাটি জব্দ করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft