1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

পৌর এলাকার পুজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় ৫৮২টি পুজা মন্ডপে শান্তিপূর্ণভাবে ও সৌহাদ্য সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গা পূজা উদ্যাপিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধায় এবার যথাযগ্য মর্যাদা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় শান্তিপূর্ণভাবে ও সৌহাদ্য সম্প্রীতির মধ্য দিয়ে জেলার সাতটি উপজেলায় ৫৮২টি পুজামন্ডপ ও মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এরমধ্যে শুধু গাইবান্ধা পৌরসভাতেও এবার ২০টি পুজামন্ডপ ও মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।
রোববার পূজার নবমীর দিন রাতে গাইবান্ধা পৌর এলাকার ডেভিডকোম্পানীপাড়া, ব্রীজ রোড, কালিবাড়ী, মধ্যপাড়া নান্দনিক ও সার্কুলার রোডের রবিদাস সম্প্রদায়ের পুজামন্ডপ ও মন্দিরগুলো একসাথে পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
এসময় কালিবাড়ী মন্দিরের পুজামন্ডপ ও ব্রীজ রোড কালিবাড়ি পুজা মন্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। তিনি তার বক্তব্যে শান্তিপূর্ণভাবে এবং বর্ণাঢ্য ধর্মীয় আনুষ্ঠানিকতায় সুষ্ঠুভাবে সৌহাদ্য সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপন করায় হিন্দু সম্প্রদায়সহ সকলকে ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে এবার সীমিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজা উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হলেও দুর্গাপূজা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের আনুষ্ঠানিকতা এবং আনন্দ উৎসবের কোন ঘাটতি ছিল না।
এদিকে পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন পৌরসভার পক্ষ থেকে আলাদাভাবে পৌর এলাকার ২০টি পুজামন্ডপ ও মন্দির পরিদর্শন করেন এবং সুষ্ঠু সুন্দরভাবে সৌহাদ্য সম্প্রীতির মধ্য দিয়ে পূজা উদ্যাপন করায় সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, গাইবান্ধা পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার প্রতিটি পুজামন্ডপে সুষ্ঠুভাবে পুজা উদ্যাপনের লক্ষ্যে পুরোহিতদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft