1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

মাত্র ৩ মাসের ঋণ খেলাপীর দায়ে বিরামপুর আশা এনজিও’র মামলা এক অসহায় মহিলা গ্রেফতার: আদালতে প্রেরণ।।

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

রাষ্ট্র তথা বর্তমান সরকার যখন নারীর উন্নয়নে বদ্ধপরিকর, ঠিক এই মুহুর্তেই সামাজিক উন্নয়নে নামধারী আশা এনজিও’র এক অসহায় ঋণ গ্রহীতা মহিলা মাত্র ৩ মাসের ঋণ খেলাপীর দায়ে আশা এনজিও’র আদালতে দায়ের করা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ায় পুলিশ সেই মহিলাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। এমন ঘটনা বর্তমান সমাজে কি দুঃখ জনক নহে?

মামলা ও বিভিন্ন সুত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামের মিঃ রহমানের স্ত্রী মাছুমা বেগম (৪২) বিরামপুরের আশা নামক এনজিও অফিস থেকে গত ২৭/০৯/২০১৮ইং তারিখে ১ বছর মেয়াদে ৭০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। সুদ সহ ঋণের টাকা কিস্তি আকারে পরিশোধ করতে থাকেন। এক পর্যায়ে ২৭/০৯/২০১৯ইং সালে তার ঋণের মেয়াদ ১ বছর শেষ হয়। মেয়াদ কাল শেষ হওয়া পর্যন্ত ঋণ গ্রহীতার ৩৬ হাজার ৯ শত ৭৩ টাকা খেলাপী পড়ে। পরিবারে স্বামীর অসুস্থ্যতায় দারিদ্রতার রোষানলে খেলাপী টাকা পরিশোধ করতে কিছুটা বিড়ম্বনায় পড়ে। কিন্তু মেয়াদ শেষে বকেয়া প্রদানে ৩ মাস যেতে না যেতেই সেই আশা এনজিও গত ১৬/০১/২০২০ইং তারিখে ঋণ গ্রহিতা মাছুরা বেগমের নামে আদালতে মামলা দায়ের করে। যার মামলা নং- ১২৩সি/২০২০। এরই প্রেক্ষিতে চলতি বছরে চলমান করোনা ক্রান্তিকালের মধ্যে ঋণ গ্রহীতার নামে আদালত হইতে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। ফলে বিরামপুর থানা মাছুরা বেগমকে গ্রেফতার করে ২২/১০/২০২০ইং তারিখ বৃহস্পতিবার (আজ) আদালতে প্রেরণ করে।

এ বিষয়ে বিরামপুর আশা এনজিও অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মশফিকুর রহমান এবং আঞ্চলিক ম্যানেজার আনিসুর রহমানের সাথে আলাপকালে দায় সারা ভাবে তারা সাংবাদিকদের জানান আমরা বুঝতেই পারিনি যে, মাছুরা বেগমের নামে ওয়ারেন্ট জারি হয়েছে। তাদের এমন হেয়ালিপনা যেন অনেকটাই হাস্যকর, কারণ যাদের দ্বারা সামান্য ঋণ অনদায়ে অসহায় নারীর উপর মামলা দিয়ে চালানো হল মানসিক নির্যাতন, তাদের মুখে এমন কথা যেন মেনে নিতে পারছে না এলাকার সাধারণ মানুষ। তাহলে প্রশ্ন থেকে যায়, সামাজিক ভাবে আশা এই এনজিও দ্বারা কিভাবে নারীর উন্নয়ন সম্ভব? প্রশ্নবিদ্ধ সমাজ, প্রশ্নবিদ্ধ জাতি।

বিষয়টি নিয়ে মুঠো ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান, বিষয়টি আমার অবগত ছিল না, এখন জানতে পারলাম। আমি বিষয়টি খতিয়ে দেখছি।

ঘটনাটি নিয়ে এলাকার সাধারণ মানুষ ও ঋণ গ্রহীতা নারীদের মাঝে যেন এক আতঙ্ক বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!