1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার ইউনিয়নের খামার টেংগরজানী গ্রামে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক লিয়ন মিয়াকে (২০) সদর থানার ওসি খান মো. শাহরিয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ব্যাপক অভিযান চালিয়ে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে বুধবার রাত ৮টায় গ্রেফতার করতে সক্ষম হয়। সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারে পলাতক লিয়ন পুলিশের হাতে ধরা পড়ে। ধর্ষক লিয়ন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার টেংগরজানী গ্রামের সাহেব উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, খামার টেংগরজানি গ্রামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মঙ্গলবার রাতে বাড়িতে বিদ্যুৎ না থাকায় পাশের বাড়ীতে টেলিভিশন দেখতে যায়। ওইদিন রাত ৮টায় ছাত্রীটি টেলিভিশন দেখে বাড়িতে ফেরার সময় ঘরের বাইরে আগে থেকে ওৎ পেতে থাকা লমপট লিয়ন গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে লম্পট লিয়ন মেয়েটিকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকী দিয়ে পালিয়ে যায়। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায় তার পরিবারের লোকজন। এ ঘটনায় নির্যাতিতা মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করার সাথে সাথেই পুলিশ ধর্ষককে গ্রেফতারে ব্যাপক তৎপরতা শুরু করে। এছাড়া ধর্ষিত ছাত্রীটি মহিলা পুলিশের নিরাপত্তায় জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft