
বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভুমিকা পালন করে। মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই।
২২ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে ক্রিকেট খেলা পরিদর্শন ও খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরী করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতোমধ্যেই এসব প্রকল্পের কাজ শুরু হয়েছে।
এসময় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক ভিপি রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ, সাবেক ভিপি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক আজাদুল ইসলাম ও উপজেলা যুবলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি তাপস ও সাধারণ সম্পাদক তুষার সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।