1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ৩

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের একটি নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে। এই হামলায় একজনের অবস্থা আশঙ্কজনকসহ এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হিউস্টন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জনসন জানিয়েছেন, নাইটক্লাবে গোলাগুলিতে এ পর্যন্ত তিনজন মারা গেছেন। অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে বন্দুক হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। এর আগে ২০১৭ সালের নভেম্বরে টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংয়ের একটি গির্জায় বন্দুক হামলায় ২৬ জন নিহত হয়।

ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প এক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, বিশ্বের অন্য আরও দেশের মতো যুক্তরাষ্ট্রেও মানসিক অবসাদগ্রস্তের সংখ্যা বাড়ছে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে সে সময় বিস্তর সমালোচনা হয়েছিল।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির সময় নাইটক্লাবটিতে কমপক্ষে ৩০ জন ছিলেন। এই হামলায় দোষীদের খোঁজে শহরজুড়ে জোরদার তল্লাশি শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেননি পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে হামলা চালানো হয়। পুলিশের ধারণা, কমপক্ষে দুইজন বন্দুকধারী হামলা চালিয়েছে।

হামলার সময় ওই নাইটক্লাবে থাকা কেড ট্রামেল নামের এক ব্যক্তি বলেন, তিনি ও তার বন্ধু প্রাণ হাতে করে নাইটক্লাব থেকে পালিয়ে আসার আগ পর্যন্ত ৭ থেকে ১০ বার গুলির শব্দ শুনেছেন। গুলি চলার সময় মেঝেতে পড়ে গিয়ে কোনো ভাবে নিজেদের রক্ষা করেছেন। তারপর, পড়িমরি করে তিনি ও তার বন্ধু নাইটক্লাব থেকে পালিয়ে আসেন। এই যুবক একজন লোকাল হিপহপ শিল্পী।

২০ বছর বয়সী ট্রামেলের কথায়, গুলির শব্দে ক্লাবের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নিজের প্রাণ রক্ষায় যে যার মতো দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। ভয়ে তারাও দৌড়ে পালান। যত দ্রুত সম্ভব নাইটক্লাবের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft