1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

ভোটে আ.লীগের চেয়ে পুলিশকে ঠেকানো দায়: মির্জা ফখরুল

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নমিনেশন পেলেই হয়ে গেলো, আর তো কিছু দরকার নেই। আইনশৃঙ্খলা বাহিনী তো এখন পোয়া বারো। নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে ঠেকানোর চেয়ে বড় বিষয় দরকার তাদেরকে ঠেকানো।

আজ বুধবার (২১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ আজকে গোয়েন্দাদের পর্যবেক্ষণের মধ্য দিয়ে চলছে। এই অবস্থা তৃণমূল পর্যায় পর্যন্ত চলে গেছে। সরকারের প্রণোদনা কিছুই নেই ৯০% ই লোন। অর্থাৎ লোন নেবেন লোনটাকে শোধ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের নামে ধোঁকাবাজি চলছে, দুর্নীতি এখন সার্বজনীন হয়ে গেছে। এখন মেগা প্রকল্প হাতে নিয়েছে, এই মেঘা প্রকল্পে যে করাপশন হচ্ছে সেট কল্পনার বাইরে।

তিনি বলেন স্বাস্থ্য বিভাগের একজন ড্রাইভার শত শত কোট টাকার মালিক, বাড়ি-ঘর এগুলো কিভাবে এসেছে। নতুন বাজেটে যে কর বসিয়েছে, ট্যাক্স বসিয়েছে, ভ্যাটের যে ব্যবস্থাটা রেখেছে। যখন রাজতন্ত্র ছিলো তখন সাধারণ মানুষদের কাছ অন্যায় অত্যাচার করে খাজনা আদায় করতো, জমিদারি ব্যবস্থায় যেভাবে জোর করে ধরে নিয়ে চাবুক মেয়ে খাজনা আদায় করতো সরকার আজ তাই করছে।

বিএনপির মহাসচিব বলেন, সরকার যতই বলুক না কেন গার্মেন্টস্ সেক্টরের প্রবৃদ্ধি কমে গেছে। রেমিটেন্টস কমেছে। এ জায়গায় ধুম্র সৃষ্টি করে প্রচার প্রচারণা চালচ্ছে। সেই প্রচারণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন সভাপতি/সম্পাদক হওয়ার জন্য ৩-৪ লাখ টাকা ব্যয় করছে। কেন করছে? এর মধ্যে কি আছে?

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, দফতর সম্পাদক মামুন অর রশিদ, বিএনপি নেতা আব্দুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আশিকুর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। মতবিনিময় শেষে তিনি ইউনিয়নের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft