1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‌পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যু: গ্রেফতার কনস্টেবল টিটু চন্দ্র রিমান্ডে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‌‘পুলিশের নির্যাতনে’ রায়হান আহমদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার পুলিশের কনস্টেবলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার টিটু চন্দ্র দাসকে পুলিশ হেফাজতে নিয়ে সাত দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিলেটের জ্যেষ্ঠ মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ অক্টোবর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল টিটু চন্দ্র দাস, বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এ ছাড়া তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। এর মধ্যে এসআই আকবর পলাতক এবং বাকিরা মহানগর পুলিশ হেফাজতে রয়েছেন।

পরিদর্শক মাহিদুল হাসান জানান, সোমবার বিকালে সিলেটের জ্যেষ্ঠ মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে ঘটনার সাক্ষী হিসেবে জবানবন্দি দেন বন্দরবাজার ফাঁড়িতে ওই সময়ে কর্মরত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন, সাইদুর রহমান ও শামীম আহমদ।

তাদের জবানবন্দিতে টিটু দাসের সম্পৃক্ততা পাওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ লাইন্স থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে গত ১২ অক্টোবর মামলা করেন। এরপরই মহানগর পুলিশের একটি তদন্ত দল সার্বিক বিষয় তদন্ত করে। মামলাটি এখন তদন্ত করছে পিবিআই।

গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft