1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধার সাতটি উপজেলায় ৫৮২টি মন্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

এবার গাইবান্ধা জেলার সাতটি উপজেলার ৫৮২টি মন্দির ও পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলায় ৮৩টি, সাদুল্লাপুরে ১শ’ ৩টি, সুন্দরগঞ্জে ১শ’ ৩০টি, পলাশবাড়ীতে ৫৯টি, গোবিন্দগঞ্জে ১শ’ ১৬টি, সাঘাটায় ৫৬টি এবং ফুলছড়ি উপজেলায় ১৫টি।
জেলা পূজা উদযাপন পরিষদ কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে এবার সীমিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার অষ্টমী পূজার দিন দুপুর ১২টা ১ মিনিটে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সারাদেশে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি এবং অসুস্থদের রোগ মুক্তি কামনা করে জেলার সকল পূজা মন্ডপে একযোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া কোভিড-১৯ দুর্যোগের কারণে জেলা পূজা উদযাপন পরিষদ জেলার সকল পূজা মন্ডপে বিশেষ আলোকসজ্জা, মাইক সাউন্ড সিস্টেমে গান-বাজনা বন্ধ এবং আরতি প্রতিযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবার পূজার দর্শনার্থীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রতিটি পূজা মন্ডপে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, দশমীর দিন সন্ধ্যা ৬টার আগেই অবশ্যই কোন শোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জন দিতে হবে। এছাড়াও পূজা সংক্রান্ত মেলা অনুষ্ঠান, জুয়া খেলা, মাদকের অপব্যবহার প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহীত হয়।
জেলা প্রশাসক সুত্রে জানানো হয়, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে র‌্যাব, ফায়ার বিগ্রেড, পুলিশ, আনসার, জেলা উপজেলা প্রশাসনের বিশেষ টিম, পুজা মন্ডপ সমূহের আইন শৃংখলা রক্ষায় সার্বক্ষনিক নজরদারি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা, পূজা মন্ডপ সংলগ্ন যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ, পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব জেনারেটরের ব্যবস্থা, প্রতিটি মন্ডপ ও মন্দিরে স্বেচ্ছাসেবক দল থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft