
নারী শিশু নির্যাতন, মাদক, জঙ্গী সহ সমাজের নানা দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে দিনাজপুরের বিরামপুরে বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় বিরামপুর থানা অফিসার ইনচার্জ মনিরজ্জামানের আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নের, পরিষদ কার্যালয়ে ও পৌরসভার ৩টি বিট সহ দশটি বিটে একযোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এর আলোকে উপজেলার জোতবানি ইউনিয়নের দায়িত্বে নিয়জিত এসআই মোঃ রফিকুল ইসলাম, পরিষদ কার্যলয় বিটের কার্যক্রম পরিচালনা করেন। একই ভাবে অন্যান্য প্রতিটি বিটে ৩জন করে অফিসার নিযুক্ত করার মাধ্যমে, সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানো ও সচেতনতা সৃষ্টির আলোকে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের নানা স্তরের জনসাধারণ ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।