1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’

সুন্দরগঞ্জে ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকাল দশটার দিকে সুন্দরগঞ্জ পৌরসভা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুন্দরগঞ্জ পৌরসভার কলেজ পাড়া ১৮নং বিট পুলিশিং ইউনিট এর আয়োজনে ও এসআই সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির অতিরিক্তি মহাসচিব (রংপুর) ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অতিরিক্তি পুলিশ সুপার (হেডকোয়াটার্স) মো. আবু খায়ের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি কলেজ অধ্যক্ষ এ.কে.এম.এ হাবীব সরকার, প্রভাষক কৃষ্ণা সরকার, কাউন্সিলর এমদাদুল হক, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও আওয়ামী লীগনেতা দেবাশীষ কুমার সাহা প্রমূখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী একটি র‌্যালি পৌরসভা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় অংশ নেয়।

ওসি আব্দুল্লাহিল জামান জানান, বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশে সারাদেশের মতো সুন্দরগঞ্জ উপজেলার ১৮ বিট পুলিশিং ইউনিটে একযোগে সকাল দশটা থেকে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft