
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর বুধবার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের আয়োজনে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান করে মন্ত্রিসভায় খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এবং উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রলীগের তরুণ, উদীয়মান, সফল সাবেক সভাপতি মামুনুর রশিদ সুমন ও মাছুম সরকার এর নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় হতে এক বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মামুনুর রশিদ সুমন, ছাত্রনেতা মাছুম সরকার ছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসলাম প্রামানিক টুটুল, হোসেনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাপ্পি, বরিশাল ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিম, মহদীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফরীদুল ইসলাম সোহান, বেতকাপা ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইয়াসির, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুয়েল সরকার এবং হরিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মতিন মিয়াসহ সকল ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।