1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর দূর্যোগ সহনীয় বাড়ি পেলেন গৃহহীন রিয়াজুল হক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধায় দূর্যোগ সহনীয় বাড়ি পেলেন সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কিশামত মালিবাড়ি গ্রামের রিয়াজুল হক। ভুমিহীন ও গৃহহীন এই মানুষটি পার্শ্ববর্তী কাবলির বাজারে একজন শ্রমজীবি কুলি হিসেবে জীবন-জীবিকা নির্বাহ করছে। তাকে জেলা প্রশাসন থেকে দুই কক্ষ বিশিষ্ট একটি উন্নতমানের দূর্যোগ সহনীয় বাড়ি প্রদান করা হয়।

দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ১৩ অক্টোবর মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বাড়ি পাওয়ার আনন্দ অভিব্যক্তি ব্যক্ত করেন এবং তিনি প্রধানমন্ত্রী ও তার সরকারের জন্য দোয়া করেন। রিয়াজুল হক প্রধানমন্ত্রীকে বলেন, যা তিনি ও তার পরিবার কোনদিন কল্পনাও করতে পারেননি এমন একটি বাড়িতে তিনি পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারবেন। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এজন্য তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করেন।

উল্লেখ্য, এই দরিদ্র শ্রমজীবি রিয়াজুল হক কুলিগিরি করে একটি ভাঙ্গা জরাজীর্ণ ঘরে রোদ-বৃষ্টি ঝড়ে অনেক কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। এই অল্প উপার্জনের মাধ্যমে তিনি তার ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন। তার এক ছেলে এখন ঢাকা জগ্ননাথ বিদ্যালয় কলেজে অর্থনীতিতে অনার্স নিয়ে পড়াশোনা করছে। এছাড়া এক মেয়ে এইচএসসি ও আরেক মেয়ে ৮ম শ্রেণিতে পড়াশোনা করছে। তদুপরি বড় মেয়েকে ভালভাবে বিয়েও দিয়েছেন। নতুন বাড়ি পেয়ে রিয়াজুল হক ও তার পরিবারটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চির ঋণী হয়ে থাকবেন বলে তার অভিব্যক্তি করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি কথার বলার পর সাংবাদিকদের কাছে তার অনুভুতি ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft