1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

মেয়ের ধর্ষকদের ফাঁসি চেয়ে একাই মানববন্ধন করছেন বাবা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

মেয়ের ধর্ষকদের ফাঁসির দাবিতে বগুড়ার ধুনট উপজেলায় একাই মানববন্ধন করেছেন হতদরিদ্র অসহায় এক বাবা। মুখে কালো কাপড় বেঁধে ও হাতে পোস্টার নিয়ে এক ঘণ্টা নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধুনট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে মানববন্ধন করেন তিনি।

তিনি স্থানীয় কারো সঙ্গে কথা না বললেও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমার মেয়ে (১২) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে। আমি জীবিকার তাগিদে স্ত্রীকে নিয়ে ঢাকায় অবস্থান করি। আমার মেয়ে গ্রামে তার দাদা-দাদির কাছে থাকতো। গত ৬ জুন রাত ১০টার দিকে আমার মেয়ে তার দাদার ঘরে টিভি দেখছিল। এ সময় তার দাদা-দাদি কেউ বাড়িতে ছিলেন না। এ সুযোগে আমার প্রতিবেশী উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের মজিদ শেখের ছেলে ফজল ও তার ছোট ভাই নয়ন ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণ করে।

আসামিপক্ষ আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। দ্রুত বিচারের মাধ্যমে আসামিদের ফাঁসি চাই। ফাঁসির দাবিতে ছাপানো পোস্টারগুলো তিনি বগুড়া জেলা আদালত প্রাঙ্গণসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে লাগিয়েছেন বলেও জানান।

এ ঘটনায় থানায় মামলা করেছি। পুলিশ দুই ভাইকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এ মামলায় ধর্ষক দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল হয়েছে।

তিনি আরও জানান, আসামিপক্ষের লোকজন মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে। তাদের ভয়ে মেয়েটিকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft